আরবি সুন্দর হাতের লেখার কলাকৌশল বইটি শিক্ষার্থীর হাতের লেখা সহজ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তুলতে কার্যকর একটি অনুশীলনভিত্তিক বই। এতে ধাপে ধাপে বর্ণের গঠনশৈলী, লেখার কৌশল, অনুকরণ ও অনুশীলনের জন্য পর্যাপ্ত জায়গা এবং বর্ণভিত্তিক শব্দভাণ্ডার সংযোজন করা হয়েছে। সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো এই বইটি নিয়মিত অনুশীলনের মাধ্যমে সুন্দর হাতের লেখা গড়ে তুলতে সহায়ক হবে।
সহজ ভাষা, বাস্তবধর্মী অনুশীলন এবং কার্যকর শিক্ষণপদ্ধতির সমন্বয়ে বইটি বিদ্যালয়, কোচিং সেন্টার ও ঘরে বসে স্ব-অধ্যয়নের জন্য সমানভাবে উপযোগী। সুন্দর হাতের লেখার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এটি লেখার গতি, শৃঙ্খলা ও উপস্থাপনার মান উন্নত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বইটির বিশেষ বৈশিষ্ট্য
- প্রতিটি বর্ণের গঠনশৈলী সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
- বর্ণ লেখার বিভিন্ন সূত্র ও ধাপ চিত্রসহ ব্যাখ্যা করা হয়েছে।
- প্রতিটি ধাপের পাশে পর্যাপ্ত অনুশীলনের জন্য আলাদা ঘর রাখা হয়েছে।
- বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য—এভাবে ধাপে ধাপে লেখার পরিধি বৃদ্ধি করা হয়েছে।
- অনুকরণ করে লেখার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে।
- অধিকাংশ লেখাই হাতে লেখা নমুনা হিসেবে সংযোজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা বাস্তবধর্মী ধারণা পায়।
- বর্ণের বিন্যাস অনুসারে সমৃদ্ধ শব্দভাণ্ডার সংযোজন করা হয়েছে, যা ভাষা শিক্ষাকেও সহজ করবে।

Reviews
There are no reviews yet.